নিজস্ব প্রতিবেদক
ঢাকা
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার ডিএমপির দেওয়া এক খুদে বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াত দিপু। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।
গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় আবুল হায়াত দিপুকে প্রধান আসামি করা হয়।
তবে আবুল হায়াত দিপুকে কবে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু জানানো হয়নি।
