নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার তারোয়া, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সংলগ্ন এলাকা ও হাজীপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় তাদের মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার আহমাদউল্লাহ। এ সময় জেলা পুলিশ, নরসিংদী অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি কাজে বাধা প্রদান প্রতিরোধের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ২৮ বছরের পথচলার আনন্দঘন এই আয়োজনে আপনিও হোন শুভেচ্ছার অংশীদার। নিজের ছবি দিয়ে তৈরি করুন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শুভেচ্ছা ফটোকার্ড এবং প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে দিন আনন্দ ও ভালোবাসা।
আপনার একটি ছবি, হয়ে উঠুক শুভেচ্ছা জানানোর সুন্দর মাধ্যম।
