পরিবেশবান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বাজারে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির ‘আয়রন ঈগল স্মার্ট রিকশা’। চীন থেকে আমদানি করা এ রিকশাটি বাজারজাত করছে আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান এস. ট্রেড ইন্টারন্যাশনাল।
‘সঞ্চয় আপনার, দায়িত্ব আয়রন ঈগল-এর’ স্লোগানে বাজারজাত করা রিকশাটির মডেল সিএম ৮০০। এতে রয়েছে ৬০ ভোল্ট ও ১০৮ অ্যাম্পিয়ার-আওয়ারের বিএমএস সংযুক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৫ দশমিক ৫ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করে রিকশাটি প্রায় ১৩০ কিলোমিটার চালানো যাবে। ব্যাটারিতে পাঁচ বছরের চলার গ্যারান্টিও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
রিকশাটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার। এতে রয়েছে ৬০ ভোল্টের ১ হাজার ওয়াটের ব্রাশলেস ডিসি (বিএলডিসি) মোটর, তিন চাকার হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ডাবল হাইড্রোলিক সাসপেনশন এবং আধুনিক ব্যাকলাইট ব্যবস্থা। পাশাপাশি ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন সুবিধা রয়েছে। ব্যাটারিসহ রিকশাটির ওজন ২১০ কেজি এবং সর্বোচ্চ ২৫০ কেজি পর্যন্ত বহনক্ষমতা রয়েছে। প্রশস্ত আসন ও মজবুত কাঠামোও এর অন্যতম বৈশিষ্ট্য।
প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ জ্বালানিচালিত যানবাহনের তুলনায় এতে বিদ্যুৎ খরচ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হতে পারে। রিকশাটি নিজে চালালে ১৮ মাসের কম এবং ভাড়ায় পরিচালনা করলে ৩০ মাসের কম সময়ে বিনিয়োগের অর্থ উঠে আসতে পারে। ব্যাটারির সম্ভাব্য আয়ুষ্কাল ১০ থেকে ১২ বছর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। মেয়াদ শেষে বাজারদরে কোম্পানির কাছে ব্যাটারি বিক্রির সুবিধাও থাকছে।
এস. ট্রেড ইন্টারন্যাশনালের ঠিকানা বারান্দী মোল্যাপাড়া, ঢাকা রোড, যশোর। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৯৩১-৬২৭৮৭১ নম্বরে। ওয়েবসাইট: www.ironeaglebd.com। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, পরিবেশবান্ধব এ স্মার্ট রিকশা দেশের নগর পরিবহনে জ্বালানি সাশ্রয় ও আধুনিকায়নে ভূমিকা রাখবে।
ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ২৮ বছরের পথচলার আনন্দঘন এই আয়োজনে আপনিও হোন শুভেচ্ছার অংশীদার। নিজের ছবি দিয়ে তৈরি করুন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শুভেচ্ছা ফটোকার্ড এবং প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে দিন আনন্দ ও ভালোবাসা।
আপনার একটি ছবি, হয়ে উঠুক শুভেচ্ছা জানানোর সুন্দর মাধ্যম।
