রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভায় উপস্থিত কর্মকর্তারা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানী ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।
সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রেজা আহমদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

