জন সুরজ পার্টি
Published on
:
1 min read
রাঁচির কাছে রেললাইন থেকে উদ্ধার হলো জন সুরজ পার্টির এক নেতার দেহ। সোমবার থেকে নিখোঁজ ছিলেন প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টির নেতা দেবপালিক গুপ্তা (৩১)। সোমবার, রাঁচি-পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে যাওয়ার সময়েই নিখোঁজ হয়ে যান তিনি। মঙ্গলবার, রাঁচি-মুড়ি লাইনের জারওয়াডি গ্রামের কাছে রেললাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অঙ্গার থানার আধিকারিক গৌতম কুমার রাজোয়ার। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
