পুলিশের দাবি, আক্রোশের বশে হোটেলে ঢুকে গুলি চালায় অভিযুক্ত
লিজ় নিয়ে বিবাদের জেরে হোটেল মালিক-সহ ৫ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ঘনকান্ত গগৈয়ের বিরুদ্ধে। গুরুতর জখম আরও এক জন। ২৬ অক্টোবর সোমবার, রাত সাড়ে ৯টা নাগাদ গুয়াহাটির এক হোটেলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ঘনকান্তকে গ্রেপ্তার করেছে গুয়াহাটি পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল। পুলিশের দাবি, আক্রোশের বশে হোটেলে ঢুকে গুলি চালায় অভিযুক্ত।
