গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রী মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয়েছে এনকাউন্টারে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ শেষে ফেরার পথে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় অভিযুক্ত। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহ্লাদের বলে জানা গিয়েছে। কী পরিস্থিতিতে রিভলভার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল? কেন গুলি চালাতে হল পুলিশকে? গোটা ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। প্রহ্লাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাইঘাটা এনকাউন্টারের সম্পূর্ণ বিবরণ দেখুন এই সময়-এর প্রতিবেদনে।
