প্রকাশিত: ২১:৩০, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মাহিন সরকারকে আহ্বায়ক, জোবাইরুল হাসান আরিফকে সদস্য সচিব এবং মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠক করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।
দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
