বাংলাদেশের পর্যটন খাতে সম্ভাবনার অভাব নেই। কক্সবাজারের সমুদ্রসৈকত, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ও সংস্কৃতি, সিলেটের চা-বাগান, পার্বত্য অঞ্চলের পাহাড়, নদী, হাওর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সমৃদ্ধ সংস্কৃতি দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পর্যটকদের শুধু সেবা বিক্রি করছি, নাকি তাদের একটি মানসম্মত, নিরাপদ ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিচ্ছি?
শুধু আকর্ষণীয় গন্তব্য, নতুন হোটেল-রিসোর্ট কিংবা প্রচারণা দিয়ে পর্যটনশিল্পকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানসম্মত সেবা, পেশাগত দক্ষতা, নিরাপত্তা, নৈতিকতা এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।
দুঃখজনকভাবে, পর্যটন ও আতিথেয়তা শিল্পের কিছু ক্ষেত্রে দেখা যায়, সেবার মান ও পেশাগত দক্ষতা উন্নয়নের চেয়ে তাৎক্ষণিক মুনাফা অর্জনই বেশি গুরুত্ব পায়। অতিরিক্ত মূল্য আদায়, প্রতিশ্রুত সেবা না দেওয়া, কর্মীদের অসৌজন্যমূলক আচরণ, অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্বল ব্যবস্থাপনা, অভিযোগের যথাযথ সমাধান না করা এবং পর্যটকের নিরাপত্তাকে অবহেলা করার মতো ঘটনা গন্তব্যের সুনাম ক্ষুণ্ন করে। এর প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকে না; পুরো গন্তব্য এবং দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই, সব প্রতিষ্ঠান বা সেবাদাতার ক্ষেত্রে এই চিত্র প্রযোজ্য নয়। অনেক উদ্যোক্তা ও কর্মী আন্তরিকতার সঙ্গে মানসম্মত সেবা (ঝবৎারপব বীপবষষবহপব) দিয়ে যাচ্ছেন। মানসম্মত সেবা কেন গুরুত্বপূর্ণ?
★ পর্যটকের সন্তুষ্টি ও আস্থা : ভালো অভিজ্ঞতা পর্যটককে পুনরায় ভ্রমণে উৎসাহিত করে।
★ ব্যবসায়িক সাফল্য : সন্তুষ্ট পর্যটক ইতিবাচক অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করেন। এতে প্রতিষ্ঠানের সুনাম, গ্রাহক ধরে রাখার সক্ষমতা ও দীর্ঘমেয়াদি আয় বাড়তে পারে।
★ জাতীয় ভাবমূর্তি : পর্যটকের কাছে একটি দেশের আতিথেয়তা, পেশাদারত্ব ও সেবার মান তার সামগ্রিক পরিচয়ের অংশ হয়ে ওঠে।
★ কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন : দক্ষতা, ন্যায্য মূল্য, নিরাপত্তা ও ভালো ব্যবস্থাপনা পর্যটন ব্যবসাকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক করে।
মানসম্মত সেবা না পাওয়ার পেছনে কী কী কারণ?
★ পর্যাপ্ত প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার অভাব।
★ সেবার মানের পরিবর্তে তাৎক্ষণিক লাভকে অগ্রাধিকার দেওয়া।
★ পর্যাপ্ত তদারকি, মাননিয়ন্ত্রণ ও জবাবদিহির দুর্বলতা।
★ কর্মীদের কম পারিশ্রমিক, অনুপ্রেরণার অভাব এবং প্রতিকূল কর্মপরিবেশ।
★ পর্যটকের অধিকার, অভিযোগ ব্যবস্থাপনা ও সেবা-নৈতিকতা সম্পর্কে সচেতনতার ঘাটতি।
★ মানসম্মত সেবার জন্য স্পষ্ট নির্দেশিকা, মূল্যতালিকা ও কার্যকর প্রয়োগের অভাব। দেশীয়, আগমনকারী ও বহির্গামী পর্যটনের সঙ্গে সম্পর্ক- ★ দেশীয় পর্যটন (উড়সবংঃরপ ঞড়ঁৎরংস) : বাংলাদেশের নাগরিকেরা দেশের অভ্যন্তরে ভ্রমণ করেন। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ট্যুর অপারেটরদের সেবার মান খারাপ হলে পর্যটকের আস্থা কমে, পুনরায় ভ্রমণের আগ্রহ হ্রাস পায় এবং তারা অর্থের তুলনায় যথাযথ সেবা না পাওয়ার অভিজ্ঞতা অর্জন করেন। মানসম্মত ও সাশ্রয়ী সেবা দেশীয় পর্যটনকে শক্তিশালী করতে পারে।
★ আগমনকারী পর্যটন (ওহনড়ঁহফ ঞড়ঁৎরংস) : বিদেশ থেকে বাংলাদেশে আসা পর্যটকদের অভিজ্ঞতা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনে বেশ গুরুত্বপূর্ণ। আথিতিয়তা, পরিচ্ছন্নতা, নির্ভরযোগ্য পরিবহন, ভাষাগত সহায়তা, স্বচ্ছ মূল্য, পেশাদার গাইড, নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির মান তাদের সন্তুষ্টি ও সুপারিশকে (জবভবৎধষ) প্রভাবিত করে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা তাই বিদেশি পর্যটক আকর্ষণ ও ধরে রাখার গুরুত্বপূর্ণ শর্ত।
★ বহির্গামী পর্যটন (ঙঁঃনড়ঁহফ ঞড়ঁৎরংস) : বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণকারী পর্যটকেরাও মানসম্মত সেবা, নির্ভরযোগ্যতা ও অর্থের যথাযথ মূল্য প্রত্যাশা করেন। দেশীয় পর্যটন প্রতিষ্ঠানের সেবা যদি প্রতিযোগিতামূলক ও মানসম্মত হয়, তাহলে দেশের ভেতরে ভ্রমণের প্রতি মানুষের আস্থা বাড়তে পারে। তবে বিদেশে ভ্রমণের সিদ্ধান্ত শুধু সেবার মানের ওপর নির্ভর করে না; গন্তব্যের বৈচিত্র্য, মূল্য, যোগাযোগব্যবস্থা, ভিসা ও অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ। উন্নয়নে কী করা দরকার? ★ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন : হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যোগাযোগ, আচরণ, পরিচ্ছন্নতা, সমস্যা সমাধান, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা এর অন্তর্ভুক্ত হওয়া উচিত।
★ সেবার মানদণ্ড ও জবাবদিহি : সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী মানদণ্ড, নিয়মিত পরিদর্শন এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
★ কর্মীদের মর্যাদা ও প্রণোদনা : দক্ষ কর্মীদের ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ, স্বীকৃতি ও পদোন্নতির সুযোগ দিতে হবে। সন্তুষ্ট কর্মীরা সাধারণত ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে বেশি সক্ষম হন।
★ পর্যটকের মতামতকে গুরুত্ব : সহজ অভিযোগ ব্যবস্থা, অনলাইন ফিডব্যাক এবং নিয়মিত গ্রাহক সন্তুষ্টি মূল্যায়নের মাধ্যমে সেবার দুর্বলতা চিহ্নিত করে সংশোধন করতে হবে।
★ সেবার সংস্কৃতি গড়ে তোলা : উদ্যোক্তা থেকে শুরু করে সামনের সারির কর্মী পর্যন্ত সবাইকে বুঝতে হবে, আতিথেয়তা মানে শুধু হাসিমুখে কথা বলা নয়; বরং প্রতিশ্রুতি রক্ষা, সম্মান প্রদর্শন, নির্ভরযোগ্যতা এবং পর্যটকের প্রয়োজনের প্রতি আন্তরিক মনোযোগ। সার্টিফিকেশন (ঈবৎঃরভরপধঃরড়হ) বা সনদায়ন কীভাবে সেবার মান বাড়াতে পারে? পর্যটন ও আতিথেয়তা প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং নিয়মিত মূল্যায়নভিত্তিক সনদায়ন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠানের সেবা, পরিচ্ছন্নতা, কর্মীদের দক্ষতা, সুরক্ষা, নিরাপত্তা, পরিবেশ ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার মান যাচাই করা হবে।
এ ক্ষেত্রে নিম্নবর্ণিত কাজগুলো সম্পাদন করা প্রয়োজনঃ ★ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, ট্যুর অপারেটর ও ট্যুর গাইডের জন্য উপযুক্ত মানদণ্ড নির্ধারণ।
★ প্রশিক্ষণ, দক্ষতা যাচাই ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি।
★ নিয়মিত পরিদর্শন, গ্রাহক মতামত এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকারিতা মূল্যায়ন।
★ নির্ধারিত মান পূরণকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি এবং মান বজায় না রাখলে সংশোধনমূলক ব্যবস্থা।
★পর্যটকদের জন্য সহজে যাচাইযোগ্য তথ্য, যাতে তারা সেবার মান সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখতে হবে, সনদায়ন যেন শুধু দেয়ালে ঝোলানো একটি সনদ বা বাণিজ্যিক প্রচারণার উপকরণে পরিণত না হয়। এর বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে স্বাধীন মূল্যায়ন, স্বচ্ছ মানদণ্ড, নিয়মিত নবায়ন এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার ওপর। আইনগত লাইসেন্স বা বাধ্যতামূলক নিরাপত্তা শর্ত পূরণের বিকল্পও সনদায়ন নয়। এই উন্নয়নে কার কী দায়িত্ব? সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ★ জাতীয় পর্যায়ে প্রাসঙ্গিক সেবার মানদণ্ড ও সনদায়ন কাঠামো প্রণয়ন।
★ লাইসেন্সিং, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পরিবেশ ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার নিশ্চিত করা। ★ নিয়মিত পরিদর্শন, অভিযোগ নিষ্পত্তি ও জবাবদিহি জোরদার করা।
★ ক্ষুদ্র ও মাঝারি পর্যটন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে সহায়তা দেওয়া। বেসরকারি খাতের দায়িত্ব ★ স্বল্পমেয়াদি মুনাফার পাশাপাশি দীর্ঘমেয়াদি গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া।
★ কর্মীদের প্রশিক্ষণ, ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত উন্নয়নে বিনিয়োগ করা।
★ স্বচ্ছ মূল্য, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত করা।
★ সনদায়ন গ্রহণ করে নিয়মিত মান যাচাই ও উন্নয়ন করা। বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দায়িত্ব ★ পর্যটন ও আতিথেয়তা বিষয়ে শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু করা।
★ সেবা-মান, পর্যটক সন্তুষ্টি, দক্ষতার ঘাটতি এবং গন্তব্যের প্রতিযোগিতা নিয়ে গবেষণা করা।
★ ইন্টার্নশিপ, শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব এবং পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা।
★ সরকার ও শিল্পখাতকে মানদণ্ড প্রণয়ন, মূল্যায়ন এবং নীতিনির্ধারণে গবেষণাভিত্তিক পরামর্শ দেওয়া। এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের পর্যটন উন্নয়নে সরকার, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে। সনদায়ন, দক্ষতা উন্নয়ন, সেবার মান পর্যবেক্ষণ এবং পর্যটকের অভিজ্ঞতা মূল্যায়নকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে পর্যটন একটি অভিজ্ঞতাভিত্তিক শিল্প। একটি সুন্দর গন্তব্য পর্যটককে আকৃষ্ট করতে পারে, কিন্তু মানসম্মত সেবা (ঝবৎারপব বীপবষষবহপব) তাঁকে সন্তুষ্ট করে এবং পুনরায় ফিরে আসতে উৎসাহিত করে। অন্যদিকে, একটি খারাপ অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো গন্তব্যের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মনে রাখতে হবে, দেশীয় পর্যটকের সন্তুষ্টি, বিদেশি পর্যটকের আস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা পরস্পর সম্পর্কিত। পর্যটকের কাছ থেকে অর্থ উপার্জন ব্যবসার লক্ষ্য হতে পারে, কিন্তু সেই আয় টেকসই হয় তখনই, যখন ব্যবসা প্রকৃত মূল্য, আস্থা ও মানসম্মত সেবা প্রদান করে।
বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে শুধু নতুন হোটেল, রিসোর্ট, আকর্ষণীয় গন্তব্য কিংবা প্রচারণায় বিনিয়োগ যথেষ্ট নয়। বিনিয়োগ করতে হবে মানুষের দক্ষতা, পেশাগত নৈতিকতা, সেবার মান, নিরাপত্তা এবং জবাবদিহিতে।
আসুন, “কীভাবে বেশি অর্থ উপার্জন করব” এই মানসিকতার পাশাপাশি “কীভাবে আরও ভালো সেবা দেব” এই প্রশ্নটিকেও সমান গুরুত্ব দিই।
কারণ মানসম্মত সেবা কোনো অতিরিক্ত সুবিধা বা কোনো বিলাসিতা নয়; এটি বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের পেশাদারিত্ব, বিশ্বাসযোগ্যতা, প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নের অপরিহার্য ভিত্তি। লেখক : অধ্যাপক, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনার সাবেক ছাত্রনেতা শামীম অপহরণে অধিকতর তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মাসুম রশিদ সভাপতি, তুষার সাধারণ সম্পাদক
মুশফিকের অবসরের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর আবেগঘন পোস্ট
বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ কয়লাখনি শ্রমিক নিহত
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইন ফোরাম এগিয়ে
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর
নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, চিলি, ভারত
ডুমুরিয়ায় অভিমানে আত্মহত্যা, মাতৃহারা পাঁচ মাসের শিশু
খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড়
শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সরকার
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ
দক্ষিণ আফ্রিকায় সবশেষ জয় থেকে প্রেরণা খুঁজছেন তাসকিন
জয়া আহসানের ছবিসহ জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন
চাঁদাবাজির হুমকিতে বন্ধ রয়েছে চয়নিকা ফার্মেসি
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
খুবিতে র্যাগিং, মারপিট ও মাদকের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায়
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
খুলনায় রাস্তায় পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ
খুলনার সাব-রেজিস্ট্রারকে জোর করে তুলে নেওয়ার সত্যতা পেয়েছে পুলিশ
