সাভারে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, গত রোববার রাতে পৃথক এ অভিযানে মডেল থানার কলমা এলাকা থেকে এক কেজি গাঁজা ও ১০০ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, নিপা আক্তার ঢুলি (৫০) ও রফিক (৪৮)। একই রাতে মডেল মসজিদ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম প্রকাশ ওরফে জাহাঙ্গীর (৩২) নামে এক যুবক ও আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।