আইবিএফবির সভাপতি পদে লুতফুন নিসা সৌদিয়া খান এবং অর্থবিষয়ক সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রাজীব হায়দার।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি পদে লুতফুন নিসা সৌদিয়া খান এবং অর্থবিষয়ক সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রাজীব হায়দার।
লুতফুন নিসা সৌদিয়া খান বাংলা ফোন লিমিটেড, নিউটন গ্রুপ ও কমলিংক ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান। অন্যদিকে, রাজীব হায়দার আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উৎপল কুমার দাস পাওয়ারট্র্যাক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
আইবিএফবি একটি গবেষণা ও অ্যাডভোকেসিভিত্তিক, নির্দলীয় ও অলাভজনক জাতীয় ব্যবসায়িক ফোরাম। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশের ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন পেশার সম্পদ ও জ্ঞানভিত্তিক ব্যক্তিরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected] , [email protected] (অনলাইন)
