
ছবি : সংগৃহীত।
Published on
:
1 min read
বর্ধমান মেডিক্যাল কলেজের বার্ষিক উৎসব ‘স্পন্দন ২০২৬’-কে ঘিরে বিতর্ক। প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের কাছ থেকে ৫,৫০০ টাকা করে জোর করে আদায়ের অভিযোগ তুলেছে এবিভিপি। সংগঠনের দাবি, টাকা দিতে অস্বীকার করলে পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আর্থিক স্বচ্ছতার দাবি জানিয়েছে তাঁরা। অন্য দিকে, কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস জানিয়েছেন, ফ্যাকাল্টি সুপারভিশন কমিটি এখনও অনুদান সংগ্রহের নির্দেশ দেয়নি। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
