সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতেখার রাফসান ও সুনেরাহ বিনতে কামালের একটি ছবি বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে পড়ে।
ছবিটি দেখে নেটিজেনদের অনেকেই ভেবেছেন, রাফসান ও সুনেরাহর বাগদান হয়েছে। তবে বিষয়টি সত্যি নয়। ছবিটি মূলত শিশু-কিশোরদের ট্যালেন্ট হান্ট শো ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা।
রাফসান, সুনেরাহ এবং মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ— সবাই নিশ্চিত করেছেন, শুটিং চলাকালে তোলা একটি ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মার্কস অল রাউন্ডার’-এর উপস্থাপক হিসেবে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রাফসান ও সুনেরাহ।
সংশ্লিষ্ট সংবাদ: ইফতেখার রাফসান
০৭ ডিসেম্বর ২০২৩
০৪ অক্টোবর ২০২৩
