ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহসান কেরানীগঞ্জের কালিবাড়ী এলাকার বাসিন্দা শাহজাহান ও হালিমা বেগম দম্পতির সন্তান। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাতে বসতবাড়ির শয়নকক্ষে পারিবারিক বিরোধের জেরে শাহনাজ আক্তারকে (৩৩) গলা কেটে হত্যার পর পালিয়ে যান স্বামী আহসান। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত রোববার রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া আমরাবাগ এলাকা থেকে আহসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।