পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন।
তারা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৪ অক্টোবর) পুসাগ আয়োজিত নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬-এ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮-এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব নতুন কমিটি ঘোষণা করেন।
সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদের মনোনয়নে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে মোট ৯৯ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে পুসাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং গোয়াইনঘাটের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
