গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবলের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি অবহিত করে এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রার্থনা করেন।
এ সময় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয় ধৈর্যসহকারে উপাচার্যের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা ডিপিপির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
