সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বেলা আড়াইটায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এবং নূপুর বেতার শ্রোতা ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের সভাপতি ও কণ্ঠশিল্পী তুহিন আহমদ। বিজ্ঞপ্তি।
