দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যু এক হাজার ২৩৩ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো।
নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
