মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে লাম ফাউন্ডেশন। রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা ২-১ গোলে ফারুক টেলিকমকে পরাজিত করে।
খেলায় লাম ফাউন্ডেশনের পক্ষে আলমগীর ও হুসাইন একটি করে গোল করেন। অন্যদিকে, ফারুক টেলিকমের পক্ষে স্বাধীন একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাম ফাউন্ডেশন।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের আলমগীর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
যাদবপুর মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
The post মেম্বার কাপ ফুটবলে লাম ফাউন্ডেশনের জয়, ২-১ গোলে হারল ফারুক টেলিকম appeared first on Meherpur News.
