মোঃ কামরুজ্জামান হেলাল স্টাফ রিপোর্টারঃ
বিসিক উদ্যােক্তা মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে
২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহসিন উদ্দিন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)।উক্ত সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, পটুয়াখালী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আলমগীর হোসেন, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধি। সভায় এ মেলাকে সফল করতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রসঙ্গত: আগামী ৫ নভেম্বর (২০২৬) থেকে পটুয়াখালীতে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। এ মেলা অনুষ্ঠিত হবে পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে। এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।
The post পটুয়াখালীতে বিসিক উদ্যােক্তা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা appeared first on sokalerkhobor24.com.
