মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। গতকাল নাম পরিবর্তন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। গতকাল নাম পরিবর্তন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা গেজেটে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘মিনিস্ট্রি অব উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স’ অপরিবর্তিত রাখা হয়েছে। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়। এবার বাংলা নামে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
