চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চার হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্য সামনে রেখে সরকারি অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রশাসন থেকে বিতরণ করা মোট ছয় হাজার ৫০০টি চারার মধ্যে মমতা একা চার হাজার ৫০০টি চারা সরবরাহ ও বিতরণ করে। উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা মোট ৬ হাজার ৫০০টি চারার মধ্যে মমতা এককভাবে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ ও বিতরণ করে।
মমতার পক্ষ থেকে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির মোট ১৩ প্রজাতির চারা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা।
স্থানীয় পর্যায়ে গাছ লাগানোর কাজ বাড়াতে উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এছাড়া কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কার্যক্রমে মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক ও সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুসহ অন্যান্যরা অংশ নেন।
The post কর্ণফুলীতে মমতার ৪ হাজার ৫০০ চারা বিতরণ appeared first on Daily Sangbad Chorcha.
