ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের চুতর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘‘এই বাংলাদেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে- এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারো সন্ত্রাসে লিপ্ত হয়েছে। “সুতরাং কথা একটাই, দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যে সকল গণতান্ত্রিক দল আছেন সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। ” প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। মাইকিং করে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, স্থানীয় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানিসহ নেতাকর্মীদের বাড়ি ঘরে কায্যকমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লৗগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজকে থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন- দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন। আবারো আজ সেই আওয়াজ তুলে বলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা‘। এই হোক আজকের অধিবেশনের এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। “আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।” তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, ‘‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। “একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার চব্বিশের চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।” এদিন বিকাল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিত্ব আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলী নিষ্পত্তির পর সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান।
রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো" — শহিদুল ইসলাম বাবুল এমপি
ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল দেওয়ার প্রতিবাদে আন্দোলনকারীদের লাঠিপেট
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধ: সিপিবি
ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি
‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মত
দেশ গভীর সংকটে, গণঅভ্যুত্থান আসন্ন : - সিপিবি সভাপ
উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে মাঠে এনসিপি প্রার্থী
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জি
প্রাণিসম্পদ খাতকে স্বয়ংসম্পূর্ণ করবে সরকার: প্রধা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক মিডিয়া কো-অর
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানম
দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি সহযোগিতায় একমত বাংলাদ
ক্ষুদ্র,কুটির ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্ম
