আশীর্বাদ সূর্যবংশীEi Samay
Published on
:
2 min read
বৈভব সূর্যবংশী বর্তমানে নিউ জ়িল্যান্ডে রয়েছে দেশের হয়ে খেলার জন্য। ইতিমধ্যে একটি ম্যাচে খেলেছে সে। এক দিকে দাদা যেখানে দেশের জার্সিতে বাজিমাত করছে, সেই সময় তার ভাই আশীর্বাদ সূর্যবংশী বিধ্বংসী মেজাজে ব্যাটিং করল। শুধু ব্যাটিং করে রান করাই নয়, নিজের দলকে খাদের কিনারা থেকে তুলে জিতিয়ে দিল সে।
১০৭ রানের বিধ্বংসী ইনিংস
সম্প্রতি আয়োজিত এক প্রতিযোগিতামূলক ম্যাচে একার কাঁধে ভর করে জয় এনে দেয় আশীর্বাদ। দলের বাকি ব্যাটাররা যখন দ্রুত আউট হচ্ছিল, তখন একা দলের হাল ধরে আশীর্বাদ। দলের মোট ১০ জন ব্যাটার ব্যাট করতে নামলেও আশীর্বাদ ছাড়া বাকি নয়জনের কেউ ব্যক্তিগত ২০ রানের গণ্ডিও পার করতে পারেনি। এই প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে ৮৭ বলে অপরাজিত ১০৭ রানের এক ইনিংস উপহার দেন সে। ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কায়। শেষ পর্যন্ত ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় আশীর্বাদের দল। ছেলের এই ইনিংসের স্কোরকার্ড শেয়ার করেছেন বাবা সঞ্জীব সূর্যবংশী। অন্যদিকে পরিবারের সদস্য আশীর্বাদের সেঞ্চুরি উদযাপনের ভিডিয়ো শেয়ার করতে তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।
বৈভবের ভাইয়ের স্কোরকার্ডEi Samay
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আশীর্বাদের এই উত্থান দেখে অনেকেই তাকে বৈভবের যোগ্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করছেন। তবে ক্রিকেটীয় ঘরানায় দুই ভাইয়ের মধ্যে ফারাক রয়েছে। বড় ভাই বৈভব যেখানে বাঁহাতি ব্যাটার এবং স্পিন বোলিং করে, সেখানে আশীর্বাদ পুরোপুরি ডানহাতি ব্যাটার এবং মিডিয়াম পেস বোলিং করতে অভ্যস্ত। তবে যদি বৈভবের মতো আশীর্বাদ দ্রুত পেশাদার ক্রিকেটে জায়গা করে পারে, সেক্ষেত্রে সূর্যবংশী ব্রাদার্স একটা বিধ্বংসী জুটি তৈরি করতে পারে ভারতীয় ক্রিকেটে।
অন্যদিকে নিউ জ়িল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামলেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ঈশান কিষান চোট পাওয়ায় বৈভবকে সুযোগ দেওয়া হয়। সে মাত্র চার রান করে আউট হয়। তবে ঈশান কিষানের চোট না সারায় তৃতীয় ম্যাচেও বৈভব সুযোগ পেতে পারে।
