কিশোরগঞ্জের বাজিতপুর ও ভৈরবে পৃথক তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে চলা এসব সংঘর্ষে দুই উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে এবং একই সময়ে ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষকে হামলা ও পাল্টা হামলায় অংশ নিতে দেখা যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাজিতপুর উপজেলা সদরের এমপি মার্কেটের সামনে একটি মুঠোফোনের দোকানের ভেতরে দরিঘাগটিয়া এলাকার কালাম ও কৈলাগ এলাকার জিদানের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরে জড়ো হন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও বিভিন্ন দিক থেকে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, ভৈরবে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা পাঁচ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত রাহাদ নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মীরবাড়ির বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মাওলানা শাহরিয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা ও ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আমেরিকা প্রবাসী ইকবাল মিয়া নামে এক ব্যক্তি ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় স্থানীয় লোকজনের জায়গা জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।
এ পোস্টকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ আলীর বাড়ির দুলাল মিয়ার ছেলে রায়হান মিয়ার সঙ্গে শাহরিয়ারের তর্কাতর্কি হয়। এর জেরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ, ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানসহ এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার পাঁচ
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
সরকারি হাঁস প্রজননকেন্দ্রের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান
এক মাদ্রাসা থেকে ১৭ বছরে হাফেজ হলেন ১০০০ জন
নাগরিকসেবা কার্যক্রম আরও সমন্বিত হবে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন
শীতার্তদের হাসিতে মেলে স্রষ্টার সন্তুষ্টি
ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার পরামর্শ দিলো ইরান
সিরাজগঞ্জে হাঁস সরানোর চেষ্টা ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার ,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০
আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত, গ্রাহকরা অর্থ ফেরত পাবেন: অর্থমন্ত্রী
সাত দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ
সপ্তাহে তিন দিন রাত ৮টা, তিন দিন ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্মান সম্পন্নের ৭ বছর পর অবশেষে আগামী ডিসেম্বরেই ২০০ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল
দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে ২ যুবকের লাশ উত্তোলন
সিরাজগঞ্জে বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫
ভারপ্রাপ্ত সম্পাদক : অধ্যাপক ড. গোলাম রহমান
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
