
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মনিপুরের ট্রিপল মার্ডার ও প্রবাসি নিখোঁজ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাইতে পারে সে দিকে নজর রাখতে হবে।বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাবীন, হোমনা থানার ওসি (তদন্ত) শাহীন আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ছাড়াও
আবদুল আজিজ খন্দকার, হোমনা সরকারী কলেজের প্রতানিধি প্রভাষক মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভুইঁয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, যমউপজেলা যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সাঈদ আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, সাংবাদিক মো. আব্দুল হক সরকার, মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদ সভায় বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহ আলম খান সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
