বারুইপুরের ঘটনার পুনরাবৃত্তি গাইঘাটায়। সেখানকার একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হলো এনকাউন্টারে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, সোমবার বেশি রাতে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। সেখান থেকে ফেরার সময়েই পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় অভিযুক্ত প্রহ্লাদ দাসের। ঘটনায় দুই পুলিশকর্মীও আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
