
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার দুপুর দু’টোর পর থেকে আকাশ কালো করে আসে। প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। গাছ ভেঙে পড়েছে দাঁতন, বেলদার মতো এলাকায়। কোথাও আবার বিদ্যুতের তারের উপর ভেঙে পড়েছে গাছ। যদিও স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা মিলে দ্রুত গাছ কেটে সরানোর কাজে লেগে পড়েন। এ দিকে বৃষ্টিতে মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়।
