গুলি চলার পরে এলাকায় পুলিশ।ছবি: eisamay.com
Published on
:
1 min read
কোচবিহার শহর লাগোয়া এলাকায় শুটআউট। মঙ্গলবার গভীর রাতে গুলি চলল কোচবিহার শহর লাগোয়া বিনপট্টি এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, সেখানে পরপর পাঁচ রাউন্ড গুলি চলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, কোচবিহার শহর সীমানা থেকে থেকে এক কিলোমিটার দূরে, খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিনপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক । সেখানেই ৫ রাউন্ড গুলি চলে। গুলির শব্দ পেয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে কে বা কারা এই গুলি চালায় তা এখনও জানা যায়নি। গোটা ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
কারা কেন এই গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
বিস্তারিত আসছে...
