নিজস্ব প্রতিবেদক · ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
সিলেট নগরীর কালিঘাটে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালিঘাট এলাকার ভাই ভাই মসলা মিলে মেয়াদোত্তীর্ণ ময়দা, প্রয়োজনীয় অনুমোদনপত্রের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পণ্যের মোড়কে ভুল তথ্য ও লেবেলসংক্রান্ত ত্রুটি পাওয়া যায়। এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মসলা প্রস্তুত, মোড়কজাত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিত উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি দলও অভিযানে অংশ নেয়।
গুগলে আমাদের খবর পেতে
