টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী মাসে অনুষ্ঠিত হবে ডি থ্রি ট্রফি। আর আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম। এই নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর কোটির বেশি পয়েন্টে বিক্রি হয়েছেন সাব্বির-সাইফ-ইমনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।
৪০ লাখ পয়েন্ট বেস প্রাইস থেকে দেড় কোটি পর্যন্ত দাম ওঠে শেখ মেহেদী হাসানের, তাকে দলে নিয়েছে ব্লুস্টার। ফরচুন নাজমুল হোসেন শান্তর জন্য খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট। আর দুই কোটি থেকে ৫ লাখ কমে বিক্রি হন হাসান মাহমুদ। তাকে নেয় ব্লুস্টার। ১ কোটি ৫৫ লাখে ওয়ালটনে খেলবেন লিটন কুমার দাস।
অনেকটা অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সিটিজেন তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে। ডানহাতি পেসার খালেদ আহমেদের দর উঠেছে দেড় কোটি। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্ট দলে।
এছাড়া ১ কোটি ২ লাখে অ্যাকমিতে আব্দুল গাফফার সাকলাইন। একই দাম পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সাব্বির রহমন। একজন খেলবেন অ্যাকমিতে, অন্যজন ফরচুনে। রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেলের জন্য ১ কোটি ১৪ লাখ পয়েন্ট খরচ করেছে অ্যাকমি। আর পারভেজ হোসেন ইমনের দাম উঠেছে ১ কোটি ২৩ লাখ পয়েন্ট।
এদিকে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখে শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ। তাসকিনের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। তাকে নিয়েছে ওয়ালটন। আর ২ কোটি পয়েন্টে তানজিদকে নিয়েছে ফরচুন।
এমএমএম
