এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। একই কমিটির উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। প্রবাসে দলের কার্যক্রম জোরদার, সাংগঠনিক সমন্বয় এবং প্রবাসী কল্যাণমূলক কর্মকাণ্ড সুসংহত করার লক্ষ্যে এ কমিটি গঠন করেছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কমিটিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, দলীয় কর্মকাণ্ডের সমন্বয় এবং প্রবাসীদের কল্যাণসংশ্লিষ্ট কার্যক্রম সুসংহত করাই এ উপকমিটি গঠনের মূল লক্ষ্য।
