কালবেলা · খেলাধুলা
ব্যালন ডি’অর অনুষ্ঠানে কেইন-এমবাপ্পে-ইয়ামাল
২৭/১০/২০২৬

ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌছেছেন কিলিয়ান এমবাপ্পে। হাজির হয়েছেন লামিনে ইয়ামালও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইন-ও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।
এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে।
মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী মেসি।
এর আগে, এবারের ব্যালন ডি’অরের সেরা ১০-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হলান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার খভিচা কাভারাস্কেলিয়া, ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের ফাবিয়ান রুইজ, রদ্রি ও লামিন ইয়ামাল।
মূল প্রতিবেদনে যান ↗