ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। কর্মস্থল হবে দিল্লিতে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ সময়ের জন্য কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও আইনি বা শৃঙ্খলাজনিত কাজে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।
