কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়। পরে সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় ইউরেনিয়ামবাহী গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প। পারমাণবিক জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটিতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
যে আই
