গল্প : আম আঁটির ভেঁপু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬। হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
ক) উঠানে খ) রোয়াকে
গ) মাঠে ঘ) ঘরে
২৭। রহিমার হাতে কাচের চুড়ি, তার পাতলা গড়ন, গায়ের রং একটু চাপা। এটি কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) দুর্গার
খ) স্বর্ণের
গ) অপুর
ঘ) অপুর মায়ের
২৮। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে হরিহরের বংশগত উপাধি কোনটিকে সমর্থন করে?
ক) রায়
খ) বন্দ্যোপাধ্যায়
গ) চট্টোপাধ্যায়
ঘ) ঠাকুর
২৯। বামুন কোন ধর্মের সঙ্গে সম্পৃক্ত?
ক) হিন্দু খ) খ্রিষ্টান
গ) বৌদ্ধ ঘ) শিখ
৩০। অপু চরিত্রে কোনটি প্রতিফলিত হয়েছে?
ক) ভীরুতা
খ) সত্যবাদিতা
গ) অবাধ্যতা
ঘ) প্রতিহিংসা
৩১। দুর্গার সতর্কতা মিশ্রিত স্বরে কোন ভাবসত্যটি অন্তর্নিহিত রয়েছে?
ক) মাতৃভক্তি
খ) মাতৃভীতি
গ) অসহায়ত্ব
ঘ) মাতৃস্নেহ
৩২। অপু তার দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চেয়ে থাকার কারণ-
i) মায়ের প্রশ্নের জবাব দিতে
ii) দুর্গার উত্তরের আশায়
iii) মাকে বুঝতে না দেওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩। রাশেদ তার খেলনার জিনিসপত্র তার বোনকে না দেখিয়ে লুকিয়ে রাখে, রাশেদের সঙ্গে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপুর সাদৃশ্যপূর্ণ দিক হলো-
i) হিংসা
ii) না দেওয়ার
iii) ছেলেমানুষি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪। বৃষ্টির দিনে কৃষক চান্দু মিয়ার চাল বেয়ে পানি পড়ে। চান্দু মিয়া ‘আম আঁটির ভেঁপু’ গল্পের যে বিষয়টি প্রকাশ করে-
i) হরিহরের বসতবাড়ির
ii) হরিহরের বংশের
iii) হরিহরের অর্থনৈতিক অবস্থার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাইসা পাশের বাড়ির গাছ থেকে কাউকে না জানিয়ে কিছু পেয়ারা পেড়ে নিয়ে আসে। এরপর সে ও তার ছোট ভাই ঘরের মধ্যে ঢুকে তা খায়। রাইসা তার ছোট ভাইকে অনুরোধ করে যাতে তার মা এই ঘটনা না জানে।
৩৫। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক) নিরুপমা
খ) অপু-দুর্গা
গ) ইকবাল-সেফু
ঘ) হরিহর-সর্বজয়া
৩৬। ওই চরিত্র যে ভাব বহন করে-
i) পল্লী প্রকৃতির
ii) চঞ্চলতার
iii) গোপনীয়তার
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে উচ্চবংশ ব্রাহ্মণ। ব্রাহ্মণরা সব সময়ই বাড়তি আয়ের জন্য ধনাঢ্য বক্তিদের খোঁজে। তারা কাজের প্রয়োজনে পিতৃভিটা ছেড়ে যেকোনো জায়গায় গিয়ে উঠতেও দ্বিধা করে না।
৩৭। ওপরের উদ্দীপকটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের পরিচয় বহন করে?
ক) নীলমণির
খ) হরিহর রায়ের
গ) মাতবরের
গ) দাদা ঠাকুরের
৩৮। ওই পরিচয় যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য-
i) কৌশল
ii) মর্যাদাপূর্ণ
iii) স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
তপন সরস্বতী পূজার সময় পূজামণ্ডপ থেকে কাউকে না জানিয়ে মাটির পুতুল ও বাঁশি সংগ্রহ করে। সব সময় তপন তা লুকিয়ে রাখে। সুযোগ পেলে ঘরের দরজা বন্ধ করে সেই জিনিসগুলো দিয়ে খেলা করে।
৩৯। ওপরের উদ্দীপকে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সঙ্গে মিলের আভাস পাওয়া যায়?
ক) দুর্গা
খ) অপু
গ) স্বর্ণ
ঘ) সর্বজয়া
৪০। ওই চরিত্রের সঙ্গে মিলের কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে?
ক) আবেগ
খ) অভিমান
গ) কৌতূহল
ঘ) ভীতি
উত্তর: ২৬. খ. ২৭. ক, ২৮. ক, ২৯. ক, ৩০. ক, ৩১. খ, ৩২. ক, ৩৩. ঘ, ৩৪. গ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. খ, ৩৮. গ, ৩৯. খ, ৪০. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর
