সংবাদ · সাধারণ
বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক
২৬/১০/২০২৬

নরসিংদীর রায়পুড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা-পুলিশ উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে।আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আবদুস সামাদের স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সোয়া চারটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এনা পরিবহনের’ একটি বাস মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে পুলিশ সেটির গতিপথ রোধ করে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগ থেকে ১৪০ রাউন্ড অবৈধ সিসা গুলি উদ্ধার করে পুলিশ এবং তাকে আটক করা হয়।এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে রায়পুরা থানায় একটি মামলা করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗