প্রতীকী ছবিছবি সৌজন্যে আইস্টক
Published on
:
1 min read
এই সময়: অতীতে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে পে প্রোটেকশনের নির্দেশ কার্যকরে রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শককে (ডিআই–মাধ্যমিক) নির্দেশ দিল স্কুলশিক্ষা দপ্তর।
বিকাশ ভবনের গ্রান্ট–ইন–এড বিভাগের উপসচিবের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে সরকারের সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পূর্ববর্তী চাকরির পরিষেবা হিসেব করে পে প্রোটেকশন দিতে হবে। তবে সে ক্ষেত্রে অতীতের চাকরির সময় ও অভিজ্ঞতার সময় হিসেব কষে পে প্রোটেকশনের জন্যে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাকর্মীদের পৃথক পৃথক প্রস্তাব জমা দিতে হবে।
বর্তমান ও পূর্ববর্তী চাকরির সার্ভিস বুক–সহ সব প্রামাণ্য নথি জমা দিতে হবে। প্রয়োজনীয় সব নথি আধিকারিকদের মাধ্যমে যথাযথ ভাবে প্রত্যয়িতও করতে হবে।
অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গরাই বলেন, 'সুপ্রিম কোর্ট ২০১৬–য় এসএসসি–র নিয়োগ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাতিল করেছে। কিন্তু যোগ্যদের সর্বোচ্চ আদালত আগের চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। তাঁদের কথা ভেবেই সংগঠনের তরফে স্কুলশিক্ষা দপ্তরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট পাঁচ হাজার শিক্ষক–শিক্ষিকার কাছে এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ।'