ইউক্রেনে মার্কিন ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন ইন্টারনেট সেবার গতি সাম্প্রতিক বিধিনিষেধের আগের অবস্থায় ফিরে এসেছে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জেলেনস্কি ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের কথা উল্লেখ করেছেন।
ইউক্রেনীয় পক্ষ এই মাসে জানিয়েছিল যে, মার্কিন মহাকাশ উন্নয়ন সংস্থা স্পেসএক্স প্রদান করা ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে সীমিত ছিল, যার ফলে রুশ ড্রোন প্রতিহত করাসহ অন্যান্য অভিযান ব্যাহত হয়েছে।
স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন যে, "ইউক্রেনের সামরিকবাহিনী স্টারলিংক পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করেছে" এবং "গত সপ্তাহে সেই ফাঁকফোকরটি বন্ধ করে দেওয়া হয়েছে।"