ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জোরালোভাবে সমর্থনের কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক্স পোস্টে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আজ জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।
সানায়ে তাকাইচি বলেন, আমাদের দুই দেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারি’ এবং আজ ঘোষিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’র আলোকে, আমরা সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে ‘একসঙ্গে, শক্তিশালীভাবে ও সমৃদ্ধির পথে’ এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব।
