চিতলমারীর কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা শুরু
01/01/1970 12:00:00
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউচ কাজী চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় শৈলদাহ হাটের এক পথ সভায় তিনি নিজেকে কলাতলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ষোষণা দেন।
ঘোষণার পর তিনি শৈলদাহ বাজারে রাত সাড়ে ৭টা পর্যন্ত লিফলেট বিতরণ, ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
পথ সভায় কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউচ কাজী বলেন, ‘ আপনারা আমাকে ভালো করে চেনেন। বিগত দিনে আমি কলাতলা ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারস্যান ছিলাম। বর্তমানে আমি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি। ১৬ টি বছর আমি মামলা-হামলায় জর্জারিত। আপনাদের পাশে থাকতে এসেছি। দল মনোনয়ন দিলে এবং আপনারা চাইলে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আমি নির্বাচিত হলে কলতলা ইউনিয়ন সন্ত্রাস, মাদক, চুরি-ছিনতাই ও দুর্নীতি মুক্ত করে গড়ে তুলবো।’
পথ সভায় এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম শেখ, প্রচার সম্পাদক ওমর শেখ, বিএনপি নেতা মিল্টন মোল্লা, যুবদল নেতা আসাদ শেখ, নুর ইসলাম সবুজ, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিকাইল সিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সাইদ শেখ, সাংগঠনিক সাম্পাদক বদর আলী, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদ শেখ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর শেখ, কলতলা ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি সাচ্চু শিকদার, কৃষক দলের সভাপতি জিহাদুল শিকদার ও স্বেচ্ছাসেবক দলের তারভীন শেখ।
পথ সভায় বক্তারা বলেন, ‘গাউস কাজী বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। দলীয় বিবেচনায় বিএনপির মনোনয়ন তার প্রাপ্য। তার মত সৎ ও নির্ভীক লোককে বিএনপি দলীয় মনোনয়ন দিলে কলাতলা ইউনিয়নের সাধারণ নীরিহ মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারবে।’
