পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রব বেপারীর ছেলে মো. জসিম উদ্দিন (৪২) এবং কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কেশব চন্দ্র শীলের ছেলে সুমন কুমার রায় ওরফে স্বপন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৬ অক্টোবর ২০২৬ তারিখে কলাপাড়া থানায় মামলা নম্বর ২৩ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলাটি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
The post কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার appeared first on ভোরের চেতনা.
