সংবাদ বিজ্ঞপ্তি · ২৭ অক্টোবর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
সিলেট নগরীর টিলাগড় এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে জাতীয় যুব দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বিভিন্ন সামাজিক সংগঠন ও আত্মকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, কো-অর্ডিনেটর ইমরোজ এরশাদ ও সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) রবিউল্লাহ ভূইয়া।
ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সভায় সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, আদর্শ যুব কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন রাজু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল চৌধুরী সামায়ুন, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, প্রযুসের সাধারণ সম্পাদক এম সিরাজ উদ্দিন, আশাফাক উদ্দিন আহমদ ও সিলেট আলোকিত যুব কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির বক্তব্য দেন।
সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আত্মকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর রোববার ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালিত হবে।
গুগলে আমাদের খবর পেতে
