লিবিয়া সরকারের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আল-সালেহীন আব্দুল নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ।
স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত আল-সালেহীনকে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। উভয় পক্ষই আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আগামী দিনে কাজ করার বিষয়ে সম্মত হন।
এ সময় দূতাবাসের প্রথম সচিব উপস্থিত ছিলেন।
এনআই/আরএএস
