সিলেট অফিস,
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটের বনেদী সিলেটি পরিবার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত হাজি মো: ছাদ আলী তালুকদারের জেষ্ট পুত্র হাবিবুর রহমান লাট মিয়া (৬৮) সোমবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—রাজিউন)।
উপজেলার ঘাগটিয়া বনেদী সিলেটি পরিবারের প্রয়াত হাবিবুর রহমান লাট মিয়া একজন সফল ঠিকাদার, ক্রীড়া ও সমাজ সংগঠক হিসাবে সুখ্যাতি অর্জন করেন। তিনি ২ মেয়ে, ভাই, বোন , আত্বীয়-স্বজন সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ ( মরহুমের ভাই) জানান, মঙ্গলবার বাদ জোহর উপজেলার গ্রামের বাড়ি ঘাগটিয়া কাইকর পাড়া মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়।
The post তাহিরপুরে হাজি ছাদ আলী তালুকদারের জ্যেষ্ঠ পুত্র লাট মিয়ার ইন্তেকাল appeared first on sokalerkhobor24.com.
