চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার-মূল্য সাড়ে ১২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এই অভিযান চালানো হয়। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করে বিজিবি। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।