বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহি। ১৯৪৫ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ডুমুরিয়া গ্রামে তার জন্ম। ১৯৭১ সালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানির সদস্য হিসেবে যুদ্ধে অংশ নেন হামিদুর। যুদ্ধের সংকটময় পরিস্থিতিতে তিনি পাকসেনাদের এলএমজি পোস্ট ধ্বংসের সিদ্ধান্ত নেন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ হামিদুর ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই সীমান্ত ফাঁড়ি দখল করার অভিযানে শহীদ হন তিনি।
