বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। অন্যদিকে একাডেমিটির বর্তমান রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুর রউফকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি সচিব পদমর্যাদার।
অন্যদিকে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এ পদটিও সচিব পদমর্যাদার।