সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ডিসেম্বর’২০২৬ এর মধ্যে সমিতির সাধারণ নির্বাচন. সম্পন্নকরণের সিদ্ধান্ত গৃহিত
কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির এক বিশেষ সভা সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর সাধারণ সম্পাদক জেবর মুল্লুক ও সহসাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ এর যৌথ সঞ্চালনায় সভায় সমিতির কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যগনের উপস্থিতিতে সমিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনাপূর্বক নিম্মলিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।
১) সমিতির বিগত সভার কার্যবিবরণী ও সর্বশেষ আয়-ব্যয় রিপোর্ট পেশ ও পাশ করা হয়।
২) আগামী ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সমিতির সাধারণ নির্বাচন সম্পন্নকরণ,
৩) আগামী নভেম্বর ২০২৬ এর মধ্যেই সমিতির গঠনতন্ত্রের ধারা ৪ এর(ক) ও ধারা ১১ এর(গ) মতে সমিতির সাধারণ সদস্যগণ মাত্র ১২০/-( একশত বিশ) টাকা চাঁদা পরিশোধ করে সমিতির সাধারণ সদস্যপদ নবায়ন পূর্বক ভোটার হওয়া এবং
পূর্ব নির্ধারিত ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা পরিশোধ পূর্বক নতুন আজীবন সদস্য হয়ে ভোটার হওয়া,
৪) বিগত স্থগিত হওয়া নির্বাচনের নির্বাচন কমিশন বহাল রাখা,
৫) নির্বাচনী কার্যক্রম ও নতুন সদস্য করন সংক্রান্ত কাজের জন্য খন্ডকালিন কর্মচারী নিয়োগ প্রদান ও নিয়মিত অফিস চালু করণ,
৬) সমিতির অফিস ও ফার্নিচারের প্রয়োজনীয় সংস্কার করণ,
৭) মানবিক সহায়তার বিষয়ে কয়েকটি আবেদন মঞ্জুর করণসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন।
পরিশেষে সভাপতি মহোদয় আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী’র সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভাপতি মহোদয় উপস্থিত সদস্যদেরকে আন্তরিকতার সাথে গৃহিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সহযোগিতা প্রদানের এবং
সর্বস্থরের কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে সমিতির আজীবন ও সাধারণ সদস্য হয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
সমিতির প্রচার সম্পাদক জহিরুল ইসলামের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।
