কুমিল্লার বাঙ্গরা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন বাঙ্গরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া সরকারকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় আকুবপুর ইউনিয়নের আমতলী বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঙ্গরা উপজেলা এনসিপির আহ্বায়ক শেখ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাবিদ নেওয়াজ শাহ, কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার, কুমিল্লা মহানগর এনসিপির সদস্য সচিব মাছুমুল বারী, বাঙ্গরা উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান কেনাল, অধ্যক্ষ তাহমিনা আক্তার সরকার, মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মুরাদনগর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক শামীম আহমেদ প্লাবনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকার গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আসন্ন বাঙ্গরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া সরকারকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আকুবপুর গ্রামের মো. ইউনুস মিয়া, শংকর সরকার, ছালেক খানসহ কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
The post বাঙ্গরায় এনসিপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে আসিফ মাহমুদের মতবিনিময় appeared first on ভোরের চেতনা.
